গাইবান্ধায় বিএনপির ক্যাডারদের হামলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদ এবং খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে কুষ্টিয়ায়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে সোমবার বিকাল কুষ্টিয়া শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন শিবিরের কুষ্টিয়া জেলা সভাপতি জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ শিবির নেতাকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।