বাংলাদেশের এক শ্রেণির গণমাধ্যম ও সুশীল ও বুদ্ধিজীবী বলে চিহ্নিত একটি মহল সবসময় তক্কে তক্কে থাকেন, কোন উছিলায় জামায়াতে ইসলামীকে জনগণের চোখে হেয়প্রতিপন্ন করা যায়। অতীতে এ ধরনের অসংখ্য ঘটনা ঘটেছে।
অর্থনীতি, পরিবেশ ও সমাজের উপর দীর্ঘমেয়াদি প্রভাব বিস্তারকারী বিশাল বিনিয়োগ ও জটিল কাঠামোর উদ্যোগগুলোই মেগা প্রকল্প। পদ্মা সেতু এবং ঢাকা মেট্রোরেলের মতো অবকাঠামো এর চমৎকার উদাহরণ; যা দেশীয় যোগাযোগের পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে। আমাদের দেশের মেগা প্রকল্পের গুরুত্ব বৃহৎ পরিসরের।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হিসেবে কেবলমাত্র তার সামরিক সক্ষমতা নয়; বরং একই সময়ে বিশ্বের একাধিক অঞ্চলে যুদ্ধ পরিচালনার ক্ষমতাও বিবেচিত হতো।
গত ১৬ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশের নানা গণমাধ্যম জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসাবে পালন করেছে। সরকার এ উপলক্ষে একটি ক্রোড়পত্র বা সাপ্লিমেন্ট বের করেছে। সেখানে ১৬ জুলাইকে, ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ হিসাবে উল্লেখ করা হয়েছে।
জুলাই বিপ্লব বাংলাদেশের জন্য অন্যতম বড় অর্জন হলেও আমাদের নিকট প্রতিবেশী দেশ জনগণের এ ঐতিহাসিক বিজয়কে কোনভাবেই মেনে নিতে পারেনি। শুরু থেকে এ বিষয়ে বাংলাদেশের সাথে রীতিমত বৈরি আচরণ শুরু করে।